পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন অস্কারজয়ী হলিউড তারকা অভিনেত্রী নিকোল কিডম্যান। শুটিং চলাকালেই অসুস্থ হয়ে পড়লেও কাজ শেষ না করে সেট ছাড়েননি তিনি- পরবর্তীতে অবশ্য হাসপাতালে নিতে হয়েছে এই অভিনেত্রীকে।
জানা গেছে, অ্যাপল টিভি প্লাসের নতুন সিরিজ মার্গোস গট মানি ট্রাবলসের শুটিং চলছিল। সেই সময় হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করেন কিডম্যান। অসুস্থতা সত্ত্বেও পুরো দিনের শুটিং শেষ করেন তিনি, যা সহকর্মীদের কাছেও বিস্ময়কর ছিল।
সহ অভিনেতা নিক অফারম্যান জানান, শুটিংয়ের শুরুতেই ফ্লুতে আক্রান্ত হন কিডম্যান। সেটে বড় পরিসরের আয়োজন এবং বিপুল সংখ্যক শিল্পীর উপস্থিতির কথা বিবেচনা করেই তিনি কাজ থামাননি।
আরও পড়ুন
দিনের কাজ শেষ হওয়ার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইভি চিকিৎসা গ্রহণের পর বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
৫৮ বছর বয়সী এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে হলিউডে নিজের অবস্থান শক্তভাবে ধরে রেখেছেন এবং এখনও গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়মিত অভিনয় করছেন। নতুন এই সিরিজে তার অভিনীত চরিত্র নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সব মিলিয়ে, অসুস্থতার মধ্যেও দায়িত্ব পালনের এই ঘটনা আবারও প্রমাণ করল- পর্দার পেছনেও তারকাদের পরিশ্রম কতটা গভীর হতে পারে।
এএডি/