দুই বাংলার দর্শকের জন্য আসছে ‘ফ্ল্যাশব্যাক’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে এগোচ্ছে ফ্ল্যাশব্যাক। প্রায় দুই বছর আগে শুটিং শেষ হলেও নানা কারণে আটকে থাকা

2026-04-29T10:52:58+00:00
2026-04-29T10:52:58+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
দুই বাংলার দর্শকের জন্য আসছে ‘ফ্ল্যাশব্যাক’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১০:৫২ এএম 
ফ্ল্যাশব্যাক মুভি। ছবি : সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে এগোচ্ছে ফ্ল্যাশব্যাক। প্রায় দুই বছর আগে শুটিং শেষ হলেও নানা কারণে আটকে থাকা এই সিনেমাটি এবার একসঙ্গে দুই বাংলার দর্শকের সামনে আনার পরিকল্পনা চলছে।

ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় মুখ শবনম বুবলী, যার মাধ্যমে তিনি টালিউডে অভিষেক করেন। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা রাশেদ রাহা। নির্মাতার ভাষ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই ছবিটি সেখানে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর বাংলাদেশে মুক্তির বিষয়টিও দ্রুত চূড়ান্ত করা হবে।

থ্রিলার ঘরানার এই ছবিতে বুবলীর সঙ্গে অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস। গল্পে তিনটি ভিন্ন জীবনধারার চরিত্র- শ্বেতা, অঞ্জন ও ডিকে এক পর্যায়ে এসে মিলিত হয় একটি অজানা পরিস্থিতিতে। পাহাড়ি পটভূমিতে তাদের জীবন কীভাবে মোড় নেয়, সেটিই সিনেমার মূল আকর্ষণ।
আরও পড়ুন

ছবিটির চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার টিজার আগেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছিল।

অন্যদিকে, একই সময় আরেকটি সিনেমা নিয়েও আলোচনায় রয়েছেন বুবলী। সর্দারবাড়ির খেলা নামের সেই ছবিটি ৮ মে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে। লোকজ ঐতিহ্য লাঠিখেলা নিয়ে নির্মিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে আছেন জিয়াউল রোশান, পাশাপাশি অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও আজাদ আবুল কালাম।

তবে মুক্তির আগে প্রচারণায় বুবলীর অনুপস্থিতি নিয়েও তৈরি হয়েছে নানা আলোচনা। ব্যক্তিগত জীবন নিয়ে চলমান গুঞ্জনের কারণে তিনি আড়ালে রয়েছেন বলে শোনা যাচ্ছে, যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি এই অভিনেত্রী।

এএডি/


  বিষয়:   বাংলা  দর্শক  ফ্ল্যাশব্যাক  সিনেমা  মুভি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: