৯ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মজুতের পরিমাণ আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকার ৭২ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের

2026-04-30T23:45:41+00:00
2026-04-30T23:45:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
৯ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ পিএম 
ছবি : সংগৃহীত
মজুতের পরিমাণ আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকার ৭২ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয় প্রস্তাবটি উপস্থাপন করে।

উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতির মাধ্যমে এ ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কারিগরি স্পেসিফিকেশন অনুযায়ী ৫০ কেজি ওজনের বস্তায় এই মসুর ডাল সরবরাহ করা হবে।

মোট ক্রয় প্রক্রিয়াটি তিনটি লটে বিভক্ত করা হয়েছে-


লট- ১ : ঢাকার কারওয়ান বাজারের শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩ হাজার মেট্রিক টন ডাল সরবরাহ করবে। যার মূল্য ২৩ কোটি ৯৬ লাখ টাকা।

লট- ২ : রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারের মেসার্স সালমান খুরশিদ ৩ হাজার মেট্রিক টন ডাল সরবরাহ করবে। যার মূল্য ২৩ কোটি ৯৬ লাখ টাকা।

লট- ৩ : একই প্রতিষ্ঠান (মেসার্স সালমান খুরশিদ) ৩ হাজার মেট্রিক টন ডাল ২৪ কোটি ৫০ লাখ টাকায় সরবরাহ করবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: