টানা বৃষ্টিতে চড়া সবজির বাজার

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

টানা বৃষ্টিতে সরবরাহ কমে আসায় রাজধানীর বাজারে সবজির দাম বেড়েছে। এতে সাপ্তাহিক ছুটির দিনের বাজার করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন

2026-05-01T14:11:52+00:00
2026-05-01T14:11:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
অর্থনীতি
টানা বৃষ্টিতে চড়া সবজির বাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ২:১১ পিএম 
ছবি : সংগৃহীত
টানা বৃষ্টিতে সরবরাহ কমে আসায় রাজধানীর বাজারে সবজির দাম বেড়েছে। এতে সাপ্তাহিক ছুটির দিনের বাজার করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে বেগুন ও কাঁকরোলের দাম নাভিশ্বাস তুলছে ক্রেতাদের।

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। বাজারে চিকন বেগুন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর বড় গোল বেগুনের দাম আরও বেশি, কেজি ১৩০ থেকে ১৫০ টাকা। একইভাবে কাঁকরোলের দামও বেশ চড়া। প্রতি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা।

পাশাপাশি অন্যান্য সবজি মধ্যে টমেটো ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা, ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। কাঁচা মরিচের কেজি ১২০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা এবং লাউ প্রতিটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকলার হালি (৪টা) বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

মুরগির বাজারেও দাম কমেনি। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের এই উচ্চমূল্যে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ বেড়েই চলেছে।

সকালে বাজারে আসা আমির হোসেন নামে এক ক্রেতা বলেন, ভোরে বৃষ্টি হওয়ার পর রাস্তায় এত পানি জমেছে যে হাঁটা কষ্টকর হয়ে গেছে। ময়লা পানি মাড়িয়ে বাজারে যেতে হয়েছে। তার ওপর বাজারে এসে দেখি বেগুনের দাম আকাশছোঁয়া। এক কেজি বেগুন কিনতেই ১৪০ টাকা চলে গেল।

তিনি বলেন, এক কেজি কাঁকরোল ১২০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। পটোলের কেজি ৬০ টাকা। মাঝারি একটা লাউ ৭০ টাকা। সব সবজির দাম এমন চড়া। বাজারে স্বস্তি কোথায় বলেন তো! বৃষ্টির অজুহাতে ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে।

বাসাবোর বাসিন্দা আসাদুজ্জামান বলেন, সরবরাহ কমেছে কি না জানি না, কিন্তু বাজারে সবজির দাম কমার কোনো লক্ষণ নেই। বেগুন আর কাঁকরোলের দাম তো খুবই বেশি। সাধারণ মানুষের জন্য এটা অনেক কষ্টকর।


বিক্রেতারা জানান, বৃষ্টিতে ভিজে আড়ত থেকে মাল কিনেছেন। পাইকারিতে দাম বেশি হলে আমাদের তো কিছু করার থাকে না। আমরা তো আর লোকসান দিয়ে বিক্রি করবো না। পাইকারি বাজারে দাম কমলে, তখন আমরাও কম দামে বিক্রি করতে পারবো।

সবজি বিক্রেতা মো. আলমগীর বলেন, আমরা চাই কম দামে বিক্রি করতে। সবজির দাম কম থাকলে আমাদের বিক্রি বেশি হয়। কিন্তু পাইকারিতে দাম বেশি থাকলে আমাদের কিছু করার থাকে না। বৃষ্টি হলে সবজির সরবরাহে সমস্যা হয়, এতে দাম বাড়ে।

সময়ের আলো/আআ



  বিষয়:   বৃষ্টি  সবজি  বাজার  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: