সীমান্তে ৬ কোটি টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানি পণ্য জব্দ করেছে ৩৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

2026-05-02T18:16:52+00:00
2026-05-02T18:16:52+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সীমান্তে ৬ কোটি টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৬:১৬ পিএম 
জব্দ ক্রিস্টাল মেথ আইস। ছবি : সময়ের আলো
সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানি পণ্য জব্দ করেছে ৩৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১ মে) ভোর থেকে দিনভর কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে। 

তবে অভিযানের সময় কোনো চোরাচালানিকে আটক করতে পারেনি বিজিবি।

Advertisement
সাতক্ষীরা ৩৩ বিজিবি'র ভারপ্রাপ্ত অধিনায়ক শাদমান সাকিব জানিয়েছেন, সাতক্ষীরা সদরের বৈকারী বিওপির বিশেষ অভিযানিক দল কালিয়ানী পূর্ব পাড়া থেকে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস আটক করা হয়েছে।


এছাড়াও, কালিয়ানী বিওপির বিশেষ অভিযানিক দল সদরের কালিয়ানী নীলকুঠির নামক স্থান হতে আরো আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস আটক করে।

এ ছাড়া কলারোয়ার কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ অভিযানে কেড়াগাছি ও গেড়াখালী নামক স্থান হতে ৩ লাখ ৬০ হাজার টকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি আটক করা হয়। মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল একই উপজেলার উত্তর ভাদিয়ালী নামক স্থান থেকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। সব মিলিয়ে প্রায় ৬ কোটি টাকার ক্রিস্টাল, আইস মেথসহ মোবাইল যন্ত্রাংশ আটক করতে সক্ষম হয় বিজিবি। 

এসব মাদক ও চোরাচালানি পণ্য ৩৩ বিজিবি'র সদর দফতরে জমা দেওয় হয়েছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   সীমান্ত  ভারতীয়  ক্রিস্টাল মেথ আইস  উদ্ধার  সাতক্ষীরা সীমান্ত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: