জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে শাখা ছাত্রদল।
রোববার (৩ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব সামসুল আরেফিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সাফল্য কামনা করা হয়।
কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে নতুন যারা এসেছে, তারা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাদের সুশিক্ষা, নৈতিকতা ও গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে গড়ে উঠতে হবে। আমরা চাই, তারা মুক্ত চিন্তা ও মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে যাক।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চায়। যেকোনো সমস্যা বা প্রয়োজনে আমরা সহযোগিতা করার চেষ্টা করব।’
কর্মসূচিতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, মোস্তাফিজ রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান মাহমুদ, রবিউল আওয়াল, ইয়াকুব শেখ অনিক, নাহিয়ান বিন অনিক, নজরুল ইসলাম মামুন, রাশেদ আমিন, সাখাওয়াত ইসলাম খান পরাগ, রাসেল মিয়াসহ অন্যান্য যুগ্ম আহবায়ক ও আহবায়ক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এএডি/