ট্রেন ও সড়ক অবরোধের পর জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুরে ট্রেন ও সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। রোবার (৩ মে) বিকেলে শহরের শেখেরভিটা এলাকায় এই অবরোধ

2026-05-03T19:22:09+00:00
2026-05-03T19:22:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রেন ও সড়ক অবরোধের পর জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৭:২২ পিএম 
স্থানীয়দের ট্রেন লাইন আবরোধ। ছবি : সমেয়র আলো
দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুরে ট্রেন ও সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। রোবার (৩ মে) বিকেলে শহরের শেখেরভিটা এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করে জলাবদ্ধতার শিকার ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা। 

পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। স্থানীয়দের অভিযোগ বর্ষা শুরু না হলেও সামান্য বৃষ্টিতেই জামালপুর পৌর শহরের শেখেরভিটা এলাকায় সৃষ্টি হয় চরম জলাবদ্ধতা। এতে প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি তারা। এতে ক্ষুব্ধ হয়ে অবরোধ কর্মসূচির ডাক দেয় ভুক্তভোগীরা।

এ সময় তারা দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৪৮ নং কমিউটার এক্সপ্রেস ট্রেন ও জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়ক কিছু সময় অবরোধ করে রাখে। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।

এলাকাবাসীরা জানান, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতি বছর সামান্য বৃষ্টিতেই পৌর শহরের শেখেরভিটা এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে এই এলাকার প্রায় ৩ হাজার পরিবার বছরের প্রায় ৪ মাসই পানিবন্দী অবস্থায় থাকে। জলাবদ্ধতার কারণে তাদের ছেলে মেয়েরা ঠিকমতো স্কুল কলেজে যেতে পারছে না। রাতে সাপের ভয়ে ঘুম আসে না। বার বার পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে আবেদন করা হলেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি। তাই তারা জলাবদ্ধতা থেকে দ্রুত নিরসন পেতে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করতে ট্রেন এবং সড়ক অবরোধ করেছেন।


পরে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ এসে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলে প্রায় আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শেখেরভিটা এলাকার লোকজন জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেল এবং সড়ক অবরোধ করেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং এখানে পৌরসভার কর্মকর্তারাও এসেছেন। তারা স্থানীয়দের জলাবদ্ধ নিরসনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

এ বিষয়ে জামালপুর পৌরসভার পৌর প্রশাসক মৌসুমী খানম বলেন, জলাবদ্ধতার কারণে ট্রেন ও সড়ক অবরোধের বিষয়টি জানতে পেরে আমি দ্রুত পদক্ষেপ নেই। এর মধ্যে আমার পৌরসভার লোকজন জলাবদ্ধ পানি অপসারণের কাজ শুরু করেছেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   ট্রেন  সড়ক  অবরোধ  জলাবদ্ধতা  নিরসন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: