যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিপরীতে যে পদক্ষেপ নিল চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে তেল বাণিজ্যের সঙ্গে লেনদেনে জড়িত থাকার অভিযোগে চীনের পাঁচটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর হওয়া ঠেকাতে ‘ব্লকিং

2026-05-03T20:06:15+00:00
2026-05-03T20:06:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিপরীতে যে পদক্ষেপ নিল চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৮:০৬ পিএম 
প্রতীকী ছবি
ইরানের সঙ্গে তেল বাণিজ্যের সঙ্গে লেনদেনে জড়িত থাকার অভিযোগে চীনের পাঁচটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর হওয়া ঠেকাতে ‘ব্লকিং ব্যান’ জারি করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

শনিবার (২ মে) চীনের মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা কোনোভাবেই চীনে স্বীকৃত হবে না এবং তা যেন বাস্তবায়ন না হয়, সে বিষয়ে পাল্টা এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় চীনের পাঁচটি প্রতিষ্ঠান হলো হেংলি পেট্রোকেমিক্যাল রিফাইনিং, শানতোং শৌকুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল, শানতোং চিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হ্যপেই সিনহাই কেমিক্যাল গ্রুপ ও শানতোং শেংশিং কেমিক্যাল।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ২০২৫ থেকে যুক্তরাষ্ট্র নির্বাহী আদেশের মাধ্যমে অন্যান্য দেশের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালার পরিপন্থি। এতে চীনা প্রতিষ্ঠান ও তৃতীয় দেশের মধ্যে স্বাভাবিক বাণিজ্য কার্যক্রমে অযৌক্তিক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।


এই পরিস্থিতিতে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থরক্ষা এবং চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের বৈধ অধিকার সুরক্ষার লক্ষ্যে এই ‘ব্লকিং ব্যান’ জারি করা হয়েছে বলেও জানিয়েছে চীন।


সময়ের আলো/আআ


  বিষয়:   যুক্তরাষ্ট্র  নিষেধাজ্ঞা  বিপরীত  পদক্ষেপ  চীন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: