ফিলিস্তিন ও ইরান ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিন ও ইরান ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে

2026-09-25T13:55:35+00:00
2026-09-25T14:44:49+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ফিলিস্তিন ও ইরান ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান অস্ট্রেলিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৫ পিএম  আপডেট: ২৫.০৯.২০২৬ ২:৪৪ পিএম
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবি : সংগৃহীত
ফিলিস্তিন ও ইরান ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

ভাষণে আলবানিজ বলেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের বিরোধিতা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া। একই সঙ্গে ফিলিস্তিনের ভবিষ্যতে হামাসের কোনো ভূমিকা থাকার বিরোধিতাও করবে তার দেশ।

তিনি বলেন, ‘শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কথা বলে যাব।’

ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান তুলে ধরে আলবানিজ বলেন, ‘ফিলিস্তিনের ভবিষ্যতে হামাসের কোনো ভূমিকা থাকারও আমরা বিরোধিতা করে যাব।’

ইরান প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের ওপর ‘ভয়াবহ চাপ’ তৈরি করেছে এবং বৈশ্বিক অর্থনীতিতে এর ‘বিধ্বংসী প্রভাব’ পড়েছে।


সংঘাত বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান আলবানিজ।

এ ছাড়া ইরানকে অঞ্চলজুড়ে ‘নির্বিচার হামলা’ বন্ধ করার পাশাপাশি পারমাণবিক অস্ত্র অর্জনের যেকোনো প্রচেষ্টা পরিত্যাগ করার আহ্বান জানান তিনি।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   ফিলিস্তিন  ইরান  আন্তর্জাতিক পদক্ষেপ  অস্ট্রেলিয়া 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: