বাসায় আগুন লাগলে প্রথম কিছু মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ, যা আপনার ও আপনার পরিবারের মানুষদের জীবন বাঁচাতে পারে। তাই তখন আতঙ্কিত না হয়ে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। চলুন জেনে নেওয়া যাক, প্রথম ৫ মিনিটে আপনি কী কী করবেন-
প্রথম ১-২ মিনিট
সতর্ক করুন: চিৎকার করে সবাইকে আগুন লাগার খবর দিন।
উৎস বন্ধ করুন: আগুনের উৎস বুঝতে পারলে, দ্রুত বিদ্যুৎ বা গ্যাসের মেইন সুইচ বন্ধ করে দিন।
ছোট আগুন নেভানো: আগুন ছোট হলে হাতের কাছে ফায়ার এক্সটিংগুইশার থাকলে, ব্যবহার করুন। না থাকলে, মোটা ভেজা কাপড়, চটের বস্তা বা বালি দিয়ে চাপা দিন।
পানি দেবেন না: বৈদ্যুতিক বা তেলের আগুনে কখনোই পানি দেবেন না।
৩য়-৪র্থ মিনিট
নিরাপদ স্থানে সরে যাওয়া: সময় নষ্ট না করে দ্রুত ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে যান।
লিফট বর্জন: কখনোই লিফট ব্যবহার করবেন না, সিঁড়ি ব্যবহার করুন।
ধোঁয়া থেকে সুরক্ষা: ধোঁয়া বেশি থাকলে নাক ও মুখ ভেজা কাপড় দিয়ে ঢাকুন এবং হামাগুড়ি দিয়ে বা নিচু হয়ে বের হন, কারণ বিষাক্ত ধোঁয়া উপরে থাকে।
দরজা পরীক্ষা: দরজা খোলার আগে হাত দিয়ে পরীক্ষা করুন, তা গরম কি না। গরম হলে দরজা খুলবেন না, অন্য পথ ব্যবহার করুন।
৫ম মিনিট
৯৯৯-এ কল: নিরাপদে বাইরে এসে ফায়ার সার্ভিসকে জানান (জরুরি নম্বর ৯৯৯)।
ফিরে যাবেন না: একবার বের হওয়ার পর কোনোভাবেই আবার ভেতরে প্রবেশ করবেন না।
আটকে পড়লে: বের হওয়ার পথ বন্ধ হলে, জানালা দিয়ে সংকেত দিন, চিৎকার করে আপনার অবস্থান জানান।
/মহু