জলবায়ু পরিবর্তনের সঙ্গে পেঙ্গুইনদের কী সম্পর্ক?

সময়ের আলো ডেস্ক

ফিচার

জলবায়ু পরিবর্তনের সঙ্গে পেঙ্গুইনদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। পেঙ্গুইনদের জন্ম থেকে মৃত্যু, সবকিছুতেই পরিবর্তন এসেছে জলবায়ুর কারণে। চলুন, জেনে নিই জলবায়ু

2026-05-04T16:36:19+00:00
2026-05-04T17:55:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ফিচার
জলবায়ু পরিবর্তনের সঙ্গে পেঙ্গুইনদের কী সম্পর্ক?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:৩৬ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৫:৫৫ পিএম
সংগৃহীত ছবি
জলবায়ু পরিবর্তনের সঙ্গে পেঙ্গুইনদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। পেঙ্গুইনদের জন্ম থেকে মৃত্যু, সবকিছুতেই পরিবর্তন এসেছে জলবায়ুর কারণে। চলুন, জেনে নিই জলবায়ু পরিবর্তনের ফলে পেঙ্গুইনদের জীবনে কী কী পরিবর্তন ঘটে-

প্রজনন ব্যবস্থায় পরিবর্তন
সম্প্রতি এক গবেষণায় জানা যায়, জলবায়ু পরিবর্তনে অ্যান্টার্কটিকা অঞ্চলে পেঙ্গুইনের প্রজনন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। জীবনের বেশিরভাগ সময় সমুদ্রে কাটালেও প্রজনন ও ডিম ফুটানোর জন্য তাদের ডাঙ্গায় উঠে আসতে হয়। অ্যান্টার্কটিক অঞ্চলের শূন্য দশমিক ৭ শতাংশ গড় তাপমাত্রার চেয়ে, প্রতি বছর প্রায় চারগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। এতে ধ্বংস হচ্ছে পেঙ্গুইনদের প্রজনন অঞ্চল এবং প্রতি দশকে বাচ্চা দেওয়ার সময় এগোচ্ছে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত। যা যেকোনো পাখি ও মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে দ্রুত পরিবর্তনের রেকর্ড।


৭৭টি ক্যামেরা দিয়ে ৩৭টি স্থানে ১০ বছর ধরে একটি গবেষণা চালিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ’পেঙ্গুইন ওয়াচ’। প্রতি দশকে এগিয়েছে পেঙ্গুইনদের প্রজনন সময়, এই তথ্য জানায় তারা। সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে জেন্টু পেঙ্গুইনের মধ্যে। গত এক দশকে তাদের প্রজনন সময় গড়ে ১৩ দিন এগিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তা ২৪ দিন পর্যন্ত এগিয়েছে, গবেষণায় উঠে এসেছে এসব তথ্য।

আবাসন ও খাদ্য সংকট
বিশ্বব্যাপী মোট পেঙ্গুইনের তিন ভাগের দুই ভাগের বসবাস অ্যান্টার্কটিকা অঞ্চলে। বর্তমানে সেখানে ১৮ প্রজাতির পেঙ্গুইন রয়েছে। এদের মধ্যে বিশাল আকৃতির জন্য বিখ্যাত এম্পেরর বা সম্রাট পেঙ্গুইনও আছে। কিন্তু, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনেক বছর ধরেই হুমকির মুখে পেঙ্গুইনের নানা প্রজাতি। বরফ গলে যাওয়ায় দেখা দিয়েছে পেঙ্গুইনদের আবাসন ও খাদ্য সংকট। গত এক দশকে এম্পেরর পেঙ্গুইনের সংখ্যা প্রায় ১০ শতাংশ কমে গেছে।


মৃত্যু
শুধু আবাসন ও খাদ্য সংকটই নয়, বরফ গলে যাওয়ায় এখন মারা যাচ্ছে অনেক বাচ্চা পেঙ্গুইন।

এছাড়া, ’পেঙ্গুইন ওয়াচ’ এর প্রধান লেখক ড. ইগনাসিও হুয়ারেজ মার্টিনেজ বলেন, ‘প্রজননের সময় যদি তাদের শিকার পর্যাপ্তভাবে পাওয়া না যায়, তাহলে জীবনের প্রথম কয়েক সপ্তাহে ছানাদের জন্য খাবারের সংকট দেখা দেবে, যা প্রাণঘাতী হতে পারে।’


ব্যতিক্রমী রাজা পেঙ্গুইন
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে যখন বিভিন্ন প্রজাতির পেঙ্গুইনরা ক্ষতিগ্রস্থ হচ্ছে, তখন ব্যতিক্রমধর্মী চিত্র দেখা গেছে অ্যান্টার্কটিকা অঞ্চলের রাজা পেঙ্গুইন বা কিং পেঙ্গুইনদের ভেতর। সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, জলবায়ু পরিবর্তনের ফলে তাদের ক্ষতি হওয়ার বদলে উল্টো সুদিন ফিরে এসেছে।

সাব-অ্যান্টার্কটিক দ্বীপপুঞ্জের প্রায় ১৯ হাজার পেঙ্গুইনের ওপর চালানো সেই গবেষণায় দেখা যায়, ২০০০ সালের তুলনায় রাজা পেঙ্গুইনরা এখন প্রায় ১৯ দিন আগেই বংশবিস্তার শুরু করছে। এই পরিবর্তনের ফলে তাদের প্রজনন সফলতার হার শতকরা ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে।

সাধারণত প্রকৃতির স্বাভাবিক নিয়ম বা ঋতুচক্র ব্যহত হলে, প্রাণিজগত ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু, কিং পেঙ্গুইনদের জন্য এই পরিবর্তন সুদিন হয়ে ধরা দিয়েছে। অন্যান্য প্রজাতির পেঙ্গুইন যখন নির্দিষ্ট সময়ে প্রজনন করতে গিয়ে হিমশিম খাচ্ছে, তখন কিং পেঙ্গুইনরা অক্টোবর থেকে মার্চ মাসের যেকোনো পর্যায়ে নিজেদের মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখছে। তাপমাত্রা বাড়ার কারণে তারা আগের চেয়ে নমনীয় হয়ে উঠেছে।


তাদের এই সাফল্যের বড় কারণ হলো তাদের খাদ্যাভ্যাস ও বিচরণের বৈচিত্র্য। সাগরের তাপমাত্রা বাড়ার ফলে খাবারের উৎস বদলে গেলেও, তারা কেউ খাবারের সন্ধানে দক্ষিণে মেরু অঞ্চলের দিকে যাচ্ছে, কেউ উত্তরে যাচ্ছে, আবার কেউ নিজেদের কলোনির আশেপাশেই রয়ে যাচ্ছে। তাদের প্রধান খাবার ল্যান্টার্নফিশ হলেও, প্রয়োজনের তাগিদে তারা অন্যান্য খাবার গ্রহণেও অভ্যস্ত হয়ে উঠছে, যা তাদের প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সহযোগিতা করছে।

তবে এই সুদিন কি দীর্ঘস্থায়ী হবে? বিশেষজ্ঞরা এখনই পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না। ক্যানটারবেরি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মিশেল লারু এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইগনাসিও জুয়ারেজ মার্টিনেজের মতে, ‘এই উন্নতি হয়তো সাময়িক। জলবায়ু পরিবর্তনের গতি যেভাবে বাড়ছে, তাতে ভবিষ্যতে এই পেঙ্গুইনরা আর কতদিন নিজেদের মানিয়ে নিতে পারবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এখন পর্যন্ত তারা বিপদমুক্ত তালিকায় থাকলেও, সামনের দিনগুলোতে বৈশ্বিক উষ্ণতা তাদের ক্ষতির কারণ হতে পারে।’ প্রকৃতির এই অনিশ্চিত পরিবর্তনের দিকে বিজ্ঞানীদের কড়া নজর রাখতে হচ্ছে।

/মহু



  বিষয়:   জলবায়ু  পেঙ্গুইন  জলবায়ু পরিবর্তন  রাজা পেঙ্গুইন 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: