এই জয় আমার কাছে ব্যক্তিগত : মিমি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনী ফলাফলে শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, বিনোদন জগতেও তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিশেষ করে আরজি কর মেডিক্যাল কলেজকেন্দ্রিক

2026-05-05T15:31:11+00:00
2026-05-05T15:31:11+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
এই জয় আমার কাছে ব্যক্তিগত : মিমি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:৩১ পিএম 
অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি : ফেসবুক
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনী ফলাফলে শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, বিনোদন জগতেও তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিশেষ করে আরজি কর মেডিক্যাল কলেজকেন্দ্রিক আলোচিত ঘটনার প্রেক্ষাপটে নির্যাতিতার মায়ের জয়কে ঘিরে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

নির্বাচনের ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে মিমি জানান, এই জয় তার কাছে কেবল রাজনৈতিক নয়, বরং গভীরভাবে ব্যক্তিগত। তিনি লেখেন, এই বিজয় তাকে স্পর্শ করেছে, তবে কোনো অর্জনই সন্তানের হারানোর শোক পূরণ করতে পারে না।
আরও পড়ুন

আরজি করের ঘটনার শুরু থেকেই সরব ছিলেন মিমি। তিনি শুধু সামাজিক মাধ্যমে নয়, সরাসরি আন্দোলনেও অংশ নিয়েছিলেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছিলেন। এ অবস্থানের কারণে তাকে নানা সমালোচনা ও হুমকির মুখেও পড়তে হয়। তবুও নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি।

উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সালে যাদবপুর আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন মিমি চক্রবর্তী। তবে পরবর্তীতে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই দলীয় পদ ছেড়ে দেন।

এএডি/


  বিষয়:   জয়  মিমি  অভিনেত্রী  মিমি চক্রবর্তী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: