সাতক্ষীরায় মৌসুমের প্রথম আম সংগ্রহ, বাজারে মিলছে গোপালভোগ-গোবিন্দভোগ

কাজী শহিদুল হক রাজু

সারাদেশ

আম ক্যালেন্ডার অনুযায়ী সাতক্ষীরায় মৌসুমের প্রথম আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে।মঙ্গলবার (৫ মে) সকালে চলতি মৌসুমের আম সংগ্রহ কার্যক্রম

2026-05-05T22:37:38+00:00
2026-05-05T22:37:38+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় মৌসুমের প্রথম আম সংগ্রহ, বাজারে মিলছে গোপালভোগ-গোবিন্দভোগ
কাজী শহিদুল হক রাজু
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:৩৭ পিএম 
সাতক্ষীরায় মৌসুমের প্রথম আম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। ছবি: সময়ের আলো
আম ক্যালেন্ডার অনুযায়ী সাতক্ষীরায় মৌসুমের প্রথম আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে চলতি মৌসুমের আম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন।

কৃষি বিভাগ জানায়, এ বছর সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের আমচাষী আবু সাইদের বাগান থেকে আম সংগ্রহের মাধ্যমে চলতি মৌসুমের আম বাজারজাতকরণ শুরু হয়। এখন থেকে বাজারে সাতক্ষীরার গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী ও বোম্বাইসহ স্থানীয় জাতের আম পাওয়া যাবে। এছাড়া আগামী ১৫ মে থেকে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন থেকে আম্রপালি আম পাওয়া যাবে। এ বছর প্রায় ১০০ মেট্রিকটন আম ইউরোপসহ বিদেশে রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবং প্রায় ৩০০ কোটি টাকার আম বিক্রি হবে।

আমচাষী আবু সাইদ বলেন, ‘দীর্ঘদিন ধরে এই সময়টার জন্য অপেক্ষা করি। এবার গাছে ফলন ভালো হয়েছে। সরকার নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ শুরু হওয়ায় আমরা ভালো দাম পাওয়ার আশা করছি। যদি আবহাওয়া অনুকূলে থাকে, তাহলে এই মৌসুম আমাদের জন্য লাভজনক হবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, নির্ধারিত সময় মেনে আম সংগ্রহ শুরু হওয়ায় আমের গুণগত মান বজায় থাকবে, যা বাজারে সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে সহায়ক হবে। একই সঙ্গে অপরিপক্ব ও রাসায়নিকযুক্ত আম বাজারজাত ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠপর্যায়ে কঠোর নজরদারি রাখবে।

এদিকে, উদ্বোধনের পরপরই সুলতানপুর বড় বাজারে আম উঠতে শুরু করেছে। তবে ক্রেতাদের অভিযোগ, আমের দাম বেশ চড়া।

/কেআই
  বিষয়:   সাতক্ষীরা  খুলনা  আম  গোপালভোগ  গোবিন্দভোগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: