৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

সময়ের আলো ডেস্ক

খেলা

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।মঙ্গলবার

2026-05-05T23:05:33+00:00
2026-05-05T23:05:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:০৫ পিএম 
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। ছবি : সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে।

বিসিবির প্রকাশিত মূল্য অনুযায়ী, মাত্র ৫০ টাকা খরচ করেই মাঠে বসে দেখা যাবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের খেলা। 

তবে ৫০ টাকায় ছাউনিবিহীন পূর্ব গ্যালারিতে বসে খেলা দেখতে হবে। এর আগে এর মূল্য ছিল ১০০ টাকা। 


এ ছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের (সাউদার্ন গ্যালারি) টিকিটের মূল্য ৭৫ টাকা। দুই ক্লাব হাউজ শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিটের মূল্য ২০০ টাকা।

ইন্টারন্যাশনাল গ্যালারিতে বসে খেলা দেখতে দিতে হবে ৩০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে সর্বোচ্চ ৫০০ টাকা।

বিসিবি ইতোমধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে। দর্শকরা বিসিবির অফিসিয়াল সাইট থেকে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন। 

/কেএইচও


  বিষয়:   বাংলাদেশ  পাকিস্তান  টেস্ট সিরিজ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: