পুল নির্মাণে অবহেলা, ৬ গ্রামের মানুষ চরম দুর্ভোগে

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ পুল দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৬টি গ্রামের মানুষের

2026-05-06T07:35:41+00:00
2026-05-06T07:35:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পুল নির্মাণে অবহেলা, ৬ গ্রামের মানুষ চরম দুর্ভোগে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:৩৫ এএম 
পুলটি দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। ছবি : সংগৃহীত
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ পুল দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৬টি গ্রামের মানুষের একমাত্র যাতায়াতের পথ হওয়া সত্ত্বেও পুলটির সংস্কার বা নির্মাণকাজে দায়িত্বশীলদের অবহেলা দেখা যাচ্ছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, পুলটি দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী থাকায় মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। প্রায়ই ছোট-বড়ো দুর্ঘটনাও ঘটছে। এতে বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এলাকাবাসী জানান, কিছুদিন আগে পুলটির নির্মাণকাজ শুরু হলেও হঠাৎ করেই তা বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর কোনো অগ্রগতি দেখা যায়নি। ফলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “এই পুল দিয়ে প্রতিদিন আমাদের বাজার, স্কুল ও হাসপাতালে যেতে হয়। কাজ শুরু হওয়ায় আমরা আশা করেছিলাম দ্রুত সমাধান হবে কিন্তু হঠাৎ কাজ বন্ধ হয়ে যাওয়ায় আমরা হতাশ।”

অন্য এক ভুক্তভোগী বলেন, “বৃষ্টি হলে এই রাস্তা একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। জরুরি সময়ে রোগী নেওয়া খুব কষ্টকর হয়ে যায়।”

এলাকাবাসী দ্রুত পুলটির নির্মাণকাজ পুনরায় চালু করে দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এই দুর্ভোগ আরও বাড়বে।

/এসএকে


  বিষয়:   পুল  নির্মাণ  অবহেলা  গ্রাম  মানুষ  চরম দুর্ভোগে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: