নাসির-তামিমার মামলার রায় ১০ জুন

সময়ের আলো ডেস্ক

খেলা

বহুল আলোচিত ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থেকে জন্ম নেওয়া মামলাটি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা

2026-05-06T15:20:57+00:00
2026-05-06T15:20:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
নাসির-তামিমার মামলার রায় ১০ জুন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:২০ পিএম 
ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। ছবি : সংগৃহীত
বহুল আলোচিত ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থেকে জন্ম নেওয়া মামলাটি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে ঘিরে দায়ের করা মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত।

বুধবার (৬ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। শুনানি শেষে আদালত আগামী ১০ জুন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

আদালতে শুনানিকালে বাদীপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ শাস্তির আবেদন জানায়। অন্যদিকে আসামিপক্ষ নিজেদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করে। শুনানির সময় নাসির ও তামিমা দুজনই আদালতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন

মামলার সূত্রপাত ২০২১ সালে, যখন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান অভিযোগ করেন- তাদের বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেছেন, যা আইন ও ধর্মীয় বিধানের পরিপন্থী। সেই সঙ্গে প্রলোভন দেখিয়ে তাকে নিজের কাছ থেকে দূরে নিয়ে যাওয়া, ব্যভিচার এবং মানহানির অভিযোগও আনা হয়।

পরবর্তী সময়ে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মামলাটি অগ্রসর হয়। সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ সমর্থন এবং আইনি বিতর্ক শেষে এখন মামলাটি রায়ের অপেক্ষায়।

এএডি/


  বিষয়:   নাসির  তামিমা  মামলা  রায়  ক্রিকেটার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: