নাটোরের লালপুরে ইপিজেডের স্টিয়ারিং গাড়ির ধাক্কা লেগে মুক্তার হোসেন (৭০) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (৬ মে) সকালে উপজেলার আব্দুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মুক্তার লালপুরের পোকোন্দা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অটোভ্যান নিয়ে আব্দুলপুর দিকে যাচ্ছিলেন। পথে তৈয়ব আলির বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইপিজেডের লোক টানা স্টিয়ারিং গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লেগে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা অ্যাম্বুলেন্সে করে রাজশাহীতে নিয়ে যাওয়ার পথে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া মরদেহের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/জোই