জীবনের নিরাপত্তা চেয়ে জুলাই যোদ্ধার ফেসবুক পোস্ট

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুর উপজেলার গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা তাইমুল হায়দার সজীব জীবনের নিরাপত্তা চেয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি রাজাপুর মহিলা কলেজের

2026-05-06T21:02:13+00:00
2026-05-06T21:02:13+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
জীবনের নিরাপত্তা চেয়ে জুলাই যোদ্ধার ফেসবুক পোস্ট
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:০২ পিএম 
জুলাই যোদ্ধা তাইমুল হায়দার সজীব। ছবি : সময়ের আলো
ঝালকাঠির রাজাপুর উপজেলার গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা তাইমুল হায়দার সজীব জীবনের নিরাপত্তা চেয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি রাজাপুর মহিলা কলেজের প্রভাষক।

রবিবার (২ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সজীব লেখেন, ‘জুলাই চেতনা বুকে নিয়ে রাষ্ট্র সংস্কার ও এলাকার দুর্নীতি-অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় একটি সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে আমাকে হুমকি দিয়ে আসছে।’

পোস্টে তিনি উল্লেখ করেন, গত ৪ জানুয়ারি ওই সন্ত্রাসী গোষ্ঠী তার পত্রিকা অফিসে হামলা চালায়। সে সময় তিনি রাজাপুর থানায় বিষয়টি অবগতও করেন। কিন্তু গত ১৯ ফেব্রুয়ারি আনোয়ার পাশা নিপু, সমীর, হাসিব, পাভেল বাচ্চুদের নেতৃত্বে ১০-১৫ জনের সশস্ত্র একটি দল পুনরায় তার অফিসের সামনে হামলা চালায়। এবং প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেয়। 

অফিস বাসার কাছে হওয়ায় পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এরপর জীবন বাঁচাতে তিনি কিছুদিন আত্মগোপনে থাকতে বাধ্য হন। কলেজ খোলার পর তিনি কর্মস্থলে ফিরলে ওই সন্ত্রাসী গোষ্ঠী আবারও নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে সজীবকে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘একজন শিক্ষক ও জুলাই যোদ্ধা হিসেবে আমি ও আমার পরিবার আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এমতাবস্থায়, আমার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি এবং উক্ত সন্ত্রাসী গোষ্ঠীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।’

এ বিষয়ে আনোয়ার পাশা নিপুর সাথে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত। কিছুদিন পরে আমি নতুন একটি দায়িত্ব পেতে যাচ্ছি। সজীবের উপর হামলার মতো কোনো ঘটনাই ঘটেনি। আমি তার উপর কোনো হামলা বা ভয়ভীতি প্রদর্শন করিনি। এসব সম্পূর্ণ ভুল তথ্য।’

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি এখনও অবগত নই। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এসএকে


  বিষয়:   জীবন  নিরাপত্তা  জুলাই  যোদ্ধা  ফেসবুক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: