বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা।বুধবার দিবাগত রাতে কলকাতার মধ্যগ্রামে এ ঘটনা ঘটে। এ

2026-05-07T00:06:38+00:00
2026-05-07T00:43:25+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:০৬ এএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ১২:৪৩ এএম
প্রতীকী ছবি
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা। বুধবার দিবাগত রাতে কলকাতার মধ্যগ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িচালক বুদ্ধদেব বেরা আহত হয়েছেন বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয় দুর্বৃত্তরা। তার গাড়ি লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ ও গাড়ির চালক বুদ্ধদেব বেরা। তাদের দুজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন। বুদ্ধদেবকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বাইপাসের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।


জানা গেছে, ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে যে ‘টিম’ কাজ করেছিল তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ। তার সঙ্গে গুলিবিদ্ধ বুদ্ধদেব বেরাও ওই টিমের সদস্য ছিলেন।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: