ই-স্পোর্টস বিশ্বকাপে অভিষেক হচ্ছে বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বিশ্ব ক্রীড়াঙ্গনের নতুন জোয়ার ‘ই-স্পোর্টস’ বিশ্বকাপে প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। আগামী নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠেয় ‘ই-স্পোর্টস নেশন্স কাপ

2026-05-07T05:05:34+00:00
2026-05-07T05:05:34+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ই-স্পোর্টস বিশ্বকাপে অভিষেক হচ্ছে বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:০৫ এএম 
ছবি : সংগৃহীত
বিশ্ব ক্রীড়াঙ্গনের নতুন জোয়ার ‘ই-স্পোর্টস’ বিশ্বকাপে প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। আগামী নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠেয় ‘ই-স্পোর্টস নেশন্স কাপ ২০২৬’-এ অংশগ্রহণ করবে লাল-সবুজের প্রতিনিধিরা। 

বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন এই ঐতিহাসিক খবরটি নিশ্চিত করেছে।

Advertisement
এবারের আসরটি ২২০ কোটি টাকারও বেশি বিশাল প্রাইজপুলের কারণে দেশভিত্তিক ই-স্পোর্টস টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে বড় আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। 

সংবাদ সম্মেলনে সংস্থার সভাপতি ড. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মুনিরুল ইসলাম জানান, বাংলাদেশ ১৫টি ভিন্ন ভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই গৌরবময় যাত্রায় বাংলাদেশের ৫০ জন দক্ষ গেমার বিশ্বের আরও ১৫০টি দেশের সঙ্গে লড়বেন।

দল গঠনের প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়, সারা দেশ থেকে প্রায় ১ হাজার ৫০০ গেমারের মধ্য থেকে কঠোর ট্রায়াল ও কয়েক ধাপের বাছাই শেষে সেরা ৫০ জনকে চূড়ান্ত করা হয়েছে। দলের ম্যানেজার আগা রাফসান জানান, মূলপর্বে জায়গা করে নিতে বাংলাদেশকে প্রথমে এশীয় অঞ্চলের দেশগুলোর বিপক্ষে লড়তে হবে। বাছাইপর্বের লিডারবোর্ডে শীর্ষ দুই-তিনের মধ্যে থাকাই এখন গেমারদের প্রধান লক্ষ্য।

দলের তিন কোচ ফারহান ইসলাম, মো. আবিদ হোসেন এবং নাজমুস সাকিব প্রস্তুতির বিষয়ে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন। তারা জানান, গেমারদের গেমিং কৌশলের পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশ ও মানসিক চাপের সঙ্গে মানিয়ে নেওয়ার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আসর শুরু হতে এখনও মাস দুয়েক সময় বাকি থাকায় প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চায় না টিম বাংলাদেশ।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   ই-স্পোর্টস  বিশ্বকাপ  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: