হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে ওরস শুরু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

আধ্যাত্মিক শহর সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে বৃহস্পতিবার (৭ মে) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক ওরস। এদিন সকালে মাজারে

2026-05-07T11:07:04+00:00
2026-05-07T13:39:12+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে ওরস শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:০৭ এএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ১:৩৯ পিএম
ছবি : সময়ের আলো
আধ্যাত্মিক শহর সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে বৃহস্পতিবার (৭ মে) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক ওরস। এদিন সকালে মাজারে নতুন গিলাফ চড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ওরসের কার্যক্রম। এ সময় মাজার কর্তৃপক্ষ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ওরসকে কেন্দ্র করে সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্ত-অনুসারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো মাজার এলাকা। কেউ জিকির-আসকারে, কেউ মিলাদ মাহফিলে, আবার কেউ প্রিয় অলির দরবারে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

আরও পড়ুন

দুই দিনব্যাপী ওরসের কর্মসূচির মধ্যে রয়েছে গিলাফ চড়ানো, ধর্মীয় আলোচনা, জিকির, মিলাদ মাহফিল এবং ফাতেহা পাঠ। শুক্রবার ভোর রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি হবে। পরে ভক্তদের মাঝে বিতরণ করা হবে শিরনি।

ওরসকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ‘মাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, সিসিটিভি নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।’

/মহু



  বিষয়:   হজরত শাহজালাল মাজার  ওরস  সিলেট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: