কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ যুবকের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে

2026-05-07T16:34:04+00:00
2026-05-07T16:34:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ যুবকের মৃত্যুদণ্ড
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৩৪ পিএম 
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি : সময়ের আলো
জামালপুরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ এলাকার শিপন (২১), ইব্রাহিম (২৭) ও ইউসুফ আলী (২২)। 

এছাড়াও একই এলাকার মুনতাজের ছেলে মো. সাদিককে খালাস দেওয়া হয়। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, জামালপুরের ইসলামপুর উপজেলার শিলদহ এলাকার ১৬ বছরের এক কিশোরীর সঙ্গে একই এলাকার সাদিকের প্রেমের সম্পর্ক ছিলো। গত ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে সাদিক ওই কিশোরীকে বাড়ির পাশের খেতে ডেকে নিয়ে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় আগে থেকেই উৎ পেতে থাকা শিপন, ইব্রাহীম ও ইউসুফ সেখানে উপস্থিত হলে সাদিক দৌড়ে পালিয়ে যায়।


বিষয়টি এলাকার লোকজনকে জানিয়ে দিবে এই ভয় দেখিয়ে ওই তিনজন কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। পরে ওই তিনজন কিশোরীকে তার বাড়িতে পৌঁছে দেয়। এই ঘটনায় ওই বছর ৫ মে নির্যাতনের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে সাদিকসহ চারজনকে আসামি করে মামলা করেন। এই মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। রায়ে তিন জনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। 

ফজলুল হক আরও বলেন, নির্যাতনের শিকার ওই কিশোরী আদালতে জবানবন্দি দেয় যে তার সম্মতিতে সাদিকের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়। এ কারণে আসামি সাদিককে আদালত মামলা থেকে খালাস দেওয়া হয়। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করে।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও রোজীনা আক্তার। আসামি পক্ষের ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, রাফিউর রহমান ও আজিজুল হক।

সময়ের আলো/জোই


  বিষয়:   কিশোরী  দলবদ্ধ ধর্ষণ  যুবক  মৃত্যুদণ্ড  জামালপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: