বাড়েনি ইলিশের সরবরাহ, কেজি প্রতি ইলিশের দাম ৪ হাজার টাকা

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

দেশের বড় ইলিশের আড়ত চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে গত এক সপ্তাহেও বাড়েনি ইলিশের সরবরাহ। ফলে ইলিশের দাম বেড়েছে তিন গুণ। শুক্রবার

2026-05-08T18:12:28+00:00
2026-05-08T18:12:28+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
বাড়েনি ইলিশের সরবরাহ, কেজি প্রতি ইলিশের দাম ৪ হাজার টাকা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৬:১২ পিএম 
চাঁদপুর বড়স্টেশন মাছঘাট। ছবি : সময়ের আলো
দেশের বড় ইলিশের আড়ত চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে গত এক সপ্তাহেও বাড়েনি ইলিশের সরবরাহ। ফলে ইলিশের দাম বেড়েছে তিন গুণ। শুক্রবার (৮ মে ) সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতারা ঘাটে ভিড় করলেও কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ না পেয়ে অনেকেই হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে।

ব্যবসায়ী ও ক্রেতারা জানান, নদীতে পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ায় বাজারে সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে দামে। সরবরাহ সংকটের কারণে বর্তমানে ইলিশের দাম প্রায় তিনগুণ পর্যন্ত বেড়ে গেছে। ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশের দাম।

মাছঘাটের ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন জানান, বর্তমানে মাছঘাটে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার টাকায়। আর এক কেজির কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকায়। দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা মাছের দরদাম শুনেই ফিরে যাচ্ছেন।

ঢাকা থেকে আসা পারভেজ ও মনির জানান, শুক্রবার থাকায় লঞ্চে করে চাঁদপুরে ঘুরতে এসেছি। মাছঘাটে এসেছি যাওয়ার সময় কিছু ইলিশ কিনে নিয়ে যাবো কিন্তু ঘাটে ইলিশ নেই, তার উপর বেশির ভাগ ইলিশ পুরনো। তারপরও ব্যবসায়ীরা কম দামে ছাড়ে না। ইলিশের দাম শুনে কেনার ইচ্ছেই চলে গেছে। এত দাম দিয়ে কেনার সামর্থ্য নেই। 

/এসএকে


  বিষয়:   ইলিশ  সরবরাহ  টাকা  চাঁদপুর  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: