হরমুজে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করা ইরানের কয়েকটি খালি তেল ট্যাংকারে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৮ মে) নতুন করে এ হামলার

2026-05-08T20:33:24+00:00
2026-05-08T20:33:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:৩৩ পিএম 
ইরানের কয়েকটি খালি ট্যাংকারে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত
নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করা ইরানের কয়েকটি খালি তেল ট্যাংকারে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৮ মে) নতুন করে এ হামলার ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাতেও দুই দেশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ফক্স নিউজের এক সাংবাদিকের দাবির ভিত্তিতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, ইরানের একাধিক খালি ট্যাংকারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এর আগে ইরানের বার্তাসংস্থা মেহের নিউজ জানায়, হরমুজ প্রণালির কাছাকাছি ইরানের সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার চালানো এ হামলায় তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন ছুড়েছে। তবে সেগুলো প্রতিহত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরানের ছোড়া ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২৬৩টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এর আগে সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্ক অবস্থানে ছিল আমিরাত। এর অংশ হিসেবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, শুক্রবার সকালে আমিরাত উপকূলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

দুবাইভিত্তিক সাংবাদিক নাতাশা তুরাক বলেন, যেসব এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে, সেসব জায়গায় বিস্ফোরণ ঘটেছে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালির উপকূলবর্তী এলাকাজুড়ে সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং এ ধরনের হামলা গত সোমবার থেকে শুরু হয়েছে।

আরবিএন 


  বিষয়:   যুক্তরাষ্ট্র  ট্রাম্প  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: