ইউক্রেন-রাশিয়ার মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দীর্ঘ চার বছরের রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে সাময়িক স্বস্তির বার্তা এসেছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা

2026-05-09T05:04:51+00:00
2026-05-09T05:04:51+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইউক্রেন-রাশিয়ার মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:০৪ এএম 
ইউক্রেন-রাশিয়ার মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের। ছবি : সংগৃহীত
দীর্ঘ চার বছরের রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে সাময়িক স্বস্তির বার্তা এসেছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, দুই দেশের মধ্যে তিন দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে।

শুক্রবার (৮ মে) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, ৯ মে থেকে ১১ মে পর্যন্ত উভয় পক্ষ সামরিক অভিযান বন্ধ রাখতে সম্মত হয়েছে। ঘোষণার পরপরই কিয়েভ ও মস্কো- দুই পক্ষই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে।

বিশ্লেষকদের মতে, সাময়িক হলেও এই যুদ্ধবিরতি চলমান সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যুদ্ধ আরও তীব্র হয়ে ওঠার প্রেক্ষাপটে এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।
আরও পড়ুন

এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘বিজয় দিবস’ উপলক্ষে একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল মস্কো। তবে তখন ভলোদিমির জেলেনস্কি প্রশাসন অভিযোগ করেছিল, তাদের পক্ষ থেকে দেওয়া শান্তি প্রস্তাব রাশিয়া গুরুত্ব দেয়নি। নতুন এই সমঝোতায় যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা পরিস্থিতিকে ভিন্ন মাত্রা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতির সময় সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ থাকবে। পাশাপাশি উভয় পক্ষ এক হাজার করে মোট দুই হাজার যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে। তিনি এটিকে ‘স্থায়ী শান্তির পথে সম্ভাব্য প্রথম ধাপ’ হিসেবে উল্লেখ করেন।

তবে যুদ্ধ পুরোপুরি থামানোর পথ এখনো জটিল। পূর্ব ইউক্রেনের দনেতস্ক অঞ্চলকে কেন্দ্র করে দুই দেশের অবস্থান এখনো বিপরীতমুখী। রাশিয়া চায় পুরো অঞ্চল তাদের নিয়ন্ত্রণে আসুক, অন্যদিকে ইউক্রেন নিজেদের ভূখণ্ড ছাড়তে নারাজ।

বিশেষজ্ঞরা বলছেন, এই স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি বাস্তবে কতটা কার্যকর হয় এবং পরবর্তী আলোচনায় কী অগ্রগতি আসে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এএডি/
  বিষয়:   ইউক্রেন  রাশিয়া  যুদ্ধবিরতি  ঘোষণা  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: