কেরালার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কেসি বেনুগোপাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা কেসি বেনুগোপাল। আগামী সপ্তাহেই নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত

2026-05-09T10:49:02+00:00
2026-05-09T10:49:02+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কেরালার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কেসি বেনুগোপাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১০:৪৯ এএম 
কেসি বেনুগোপাল। ছবি : সংগৃহীত
ভারতের কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা কেসি বেনুগোপাল। আগামী সপ্তাহেই নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছে, শুক্রবার কংগ্রেসের দলীয় পর্যবেক্ষক অজয় মাকেন এবং মুকুল ওয়াসনিক দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে একটি প্রতিবেদন জমা দেন। 

প্রতিবেদনে তারা উল্লেখ করেন, নবনির্বাচিত বিধায়ক, জোটসঙ্গী এবং সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কংগ্রেস যত দ্রুত সম্ভব মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে চায় বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

কেসি বেনুগোপাল ছাড়াও সম্ভাব্য মুখ্যমন্ত্রীর সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বিরোধী দলীয় নেতা ভিডি সাথিসান এবং জ্যেষ্ঠ নেতা রমেশ চেন্নিথালা। তবে ৬৩ বছর বয়সি বেনুগোপালই সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি বর্তমানে কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আলাপ্পুঝা লোকসভা আসনের সাংসদ। মুখ্যমন্ত্রী হলে তাকে সংসদ সদস্য পদ ছাড়তে হবে।

দলীয় কর্মীরা প্রকাশ্যে বেনুগোপালকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউডিএফ) জয়ের ‘মূল কারিগর’ হিসেবে উল্লেখ করছেন। কংগ্রেস ও এর যুব সংগঠনের কার্যালয়ের বাইরে তাকে ‘নায়ক’ উল্লেখ করে পোস্টারও লাগানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী সোমবার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী উপস্থিত থাকতে পারেন। এ ছাড়া তামিলনাড়ুতে সরকার গঠনের চেষ্টায় এগিয়ে থাকা রাজনীতিক থালাপতি বিজয়ও অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে জানা গেছে।

আরবিএন 


  বিষয়:   কেসি বেনুগোপাল  কেরালা  মুখ্যমন্ত্রী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: