দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের আন্তর্জাতিক রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুনহানাদ সেলুম বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে চীনের ভূমিকা সরাসরি সামরিক নয়, মূলত কূটনৈতিক ও কৌশলগত।
তিনি আল-জাজিরাকে বলেন, এই যুদ্ধ চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থে প্রভাব ফেলেছে। কারণ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ভেঙে গেলে চীনের জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।
সরাসরি সামরিক হস্তক্ষেপ নয়
সেলুমের মতে, চীন এখন পর্যন্ত ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে জড়ায়নি। কারণ এতে পরিণতি হতে পারে “অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ”।
তবে তিনি বলেন, চীন ইরানকে একেবারে একা ছেড়েও দেয়নি, কারণ এতে আন্তর্জাতিক ব্যবস্থায় এমন ধারণা তৈরি হতে পারে যে বিশ্বে কেবল যুক্তরাষ্ট্রই সক্রিয় ভূমিকা রাখছে।
কূটনৈতিক ও আন্তর্জাতিক অবস্থান
সেলুম জানান, চীন এরইমধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কিছু প্রস্তাবে ভেটো প্রয়োগ করে ইরানের ওপর চাপ কমানোর চেষ্টা করেছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের অবস্থান নিয়ে আনা কিছু প্রস্তাবে চীন বাধা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সামরিক সহায়তা নয়, প্রযুক্তিগত সহায়তার ইঙ্গিত
তিনি আরও বলেন, বর্তমানে আমি চীনের পক্ষ থেকে ইরানকে সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনা দেখি না।
তবে তার মতে, কিছু চীনা কোম্পানি, যেগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে— ইরানকে প্রযুক্তিগত সহায়তা দিতে পারে।
সূত্র : আল-জাজিরা
/ইউএমএইচ