‘মিনিস্টার’ সিনেমার কাজে মান্নার সঙ্গে দেখা বিজয়ের

নিজস্ব প্রতিবেদক

আনন্দ সময়

বাংলা চলচ্চিত্রের প্রয়াত জনপ্রিয় অভিনেতা আসলাম তালুকদার মান্না এবং তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন

2026-05-09T21:55:42+00:00
2026-05-09T21:55:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘মিনিস্টার’ সিনেমার কাজে মান্নার সঙ্গে দেখা বিজয়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
বাংলা চলচ্চিত্রের প্রয়াত জনপ্রিয় অভিনেতা আসলাম তালুকদার মান্না এবং তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যায়, বিজয় অত্যন্ত আন্তরিকভাবে মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। 

ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে নানা জল্পনা শুরু হয়। কেউ দাবি করছেন এটি মান্নার চেন্নাই সফরের সময় তোলা একটি বাস্তব ছবি, আবার অনেকের মতে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি কাল্পনিক ফ্রেম মাত্র।

চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মান্নার অনেক ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ চেন্নাইয়ের প্রসাদ ল্যাব বা এভিএম স্টুডিওতে সম্পন্ন হতো। ধারণা করা হচ্ছে, ২০০৩-০৪ সালের দিকে মান্না যখন ‘বাস্তব’, ‘মিনিস্টার’ কিংবা ‘বীর সৈনিক’ সিনেমার কাজে চেন্নাই অবস্থান করছিলেন, তখন একই স্টুডিওতে বিজয়ের কোনো সিনেমার কাজ চলায় তাদের মধ্যে এই সাক্ষাৎ ঘটে থাকতে পারে। 

এ বিষয়টি নিয়ে মান্নার স্ত্রী শেলী মান্না নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। তিনি জানান, কাজের প্রয়োজনে মান্না প্রায়ই ভারতে যেতেন এবং বিজয়ের সঙ্গে দেখা হওয়া অসম্ভব কিছু নয়, তবে বিষয়টি তার স্পষ্টভাবে মনে নেই।

ছবিটির সত্যতা নিয়ে ভিন্নমত পোষণ করেছেন মান্নার ছেলে সিয়াম ইলতেমাশ। তার দাবি, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তবে প্রযুক্তিগত বিভিন্ন টুলস ভিন্ন তথ্য দিচ্ছে। 

ছবি শনাক্তকারী ওয়েবসাইট সাইটইঞ্জিনের মতে, এই ছবিটিতে মাত্র ৩ শতাংশ এআই ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে, যার অর্থ এটি বাস্তব ক্যামেরায় তোলা হওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে জিরোজেপিটি জানিয়েছে, ছবিটির ৫১ শতাংশ মৌলিক। পুরোনো ছবি হওয়ার কারণে এর আলো বা রেজোলিউশন বাড়াতে কিছুটা ডিজিটাল কাজ করা হয়ে থাকতে পারে, তবে এটি সম্পূর্ণ ভুয়া নয়।

উল্লেখ্য, অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা থালাপতি বিজয় বর্তমানে ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন। তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-কে ভিসিকে ও আইইউএমএল নিঃশর্ত সমর্থন দেওয়ায় জোটের আসন সংখ্যা ১২০-এ দাঁড়িয়েছে, যেখানে সরকার গড়তে প্রয়োজন ছিল ১১৮টি আসন। শনিবার ভিসিকে ও আইইউএমএল নেতারা বিজয়ের দলের কাছে আনুষ্ঠানিক সমর্থনপত্র তুলে দেওয়ার মাধ্যমে তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের নতুন অধ্যায় নিশ্চিত হয়। 

সময়ের আলো/টিএইচ



Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: