সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের যুবক নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

প্রবাস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের জাহাঙ্গীর আলম (২৭) নামে প্রবাসী যুবক নিহত হয়েছেন। শনিবার (৯ মে) রাতে নিহতের ছোট

2026-05-10T09:16:03+00:00
2026-05-10T09:16:03+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রবাস
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের যুবক নিহত
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৯:১৬ এএম 
জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের জাহাঙ্গীর আলম (২৭) নামে প্রবাসী যুবক নিহত হয়েছেন। শনিবার (৯ মে) রাতে নিহতের ছোট ভাই আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, নিহত জাহাঙ্গীর গফরগাঁওয়ের পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের বামনখালী গ্রামের আসাদ মিয়ার ছেলে। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।

গতকাল সকালে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের বাতা মার্কেট এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

জাহাঙ্গীর দেড় বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে তিনি পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। শনিবার সকালে সড়কে পরিচ্ছন্নতার কাজ করার সময় দ্রুত গতির একটি গাড়ি জাহাঙ্গীরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর।


নিহত জাহাঙ্গীরের বাবা আসাদ মিয়া বলেন, সংসারে সচ্ছলতার আশায় জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। কাজ করতে গিয়ে গাড়ি চাপায় আমার ছেলে মারা গেছে। সংসারের অভাব আর দূর হল না।

নিহতের পরিবারের দাবি সরকার যেন মরদেহ দ্রুত দেশে নিয়ে আসার ব্যবস্থা করে দেয়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, প্রবাসীর মৃত্যুর খবর শুনেছি। এ ব্যাপারে পরিবারের লোকজন যোগাযোগ করেনি।

সময়ের আলো/জোই



  বিষয়:   সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের যুবক নিহত 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: