নাটোরে পুকুর পরিষ্কার করতে গিয়ে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের লালপুরে পুকুর পরিষ্কার করতে নেমে পানিতে ডুবে আরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) দুপুরে

2026-05-11T08:34:20+00:00
2026-05-11T10:48:31+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
নাটোরে পুকুর পরিষ্কার করতে গিয়ে যুবকের মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:৩৪ এএম  আপডেট: ১১.০৫.২০২৬ ১০:৪৮ এএম  (ভিজিট : ১৮)
প্রতীকী ছবি
নাটোরের লালপুরে পুকুর পরিষ্কার করতে নেমে পানিতে ডুবে আরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) দুপুরে লালপুর বাজার মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম উপজেলার উত্তর লালপুর মণ্ডলপাড়া গ্রামের আকবরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লালপুর বাজার মসজিদের পুকুর পরিষ্কার করতে আরিফুল ইসলামসহ আরও একজন পানিতে নামেন। এক পর্যায়ে পুকুর পরিষ্কারের সময় আরিফুল পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নাটোর  পুকুর পরিষ্কা  যুবক  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: