মৌলভীবাজারের কুলাউড়ায় পোষা গরুর আক্রমণে মো. কালাম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরণচাপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো বিকেলে মাঠ থেকে গরু আনতে যান কালাম মিয়া। সন্ধ্যা ঘনিয়ে আসার সময় হঠাৎ গরুটি অস্বাভাবিক ও আক্রমণাত্মক আচরণ শুরু করে। একপর্যায়ে গরুটি তাকে সজোরে শিং দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
সময়ের আলো/জোই