নেইমারের গোলে সান্তোসের জয় পেল সান্তোস

ক্রীড়া ডেস্ক

খেলা

নেইমারের গোলে ব্রাগান্তিনোর বিপক্ষে জয় পেয়েছে সান্তোস। আগের তিন ম্যাচে দুটি ড্র ও একটিতে হেরেছে সান্তোস। দলের জয়ের খরা কাটাতে

2026-05-11T14:29:06+00:00
2026-05-11T14:29:06+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
নেইমারের গোলে সান্তোসের জয় পেল সান্তোস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ২:২৯ পিএম 
ছবি : সংগৃহীত
নেইমারের গোলে ব্রাগান্তিনোর বিপক্ষে জয় পেয়েছে সান্তোস। আগের তিন ম্যাচে দুটি ড্র ও একটিতে হেরেছে সান্তোস। দলের জয়ের খরা কাটাতে অবদান রাখলেন নেইমার জুনিয়র। পয়েন্ট টেবিলের উপরের দিকে থাকা ব্রাগান্তিনোর বিপক্ষে দল জিতেছে ২-০ গোল ব্যবধানে।

নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল সান্তোস এফসি। পুরো ম্যাচের ৫৭ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখেন নেইমাররা। আর প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে মোট শট নেন ১০টি। এর মধ্যে লক্ষ্যে শট ছিল তিনটি।

অন্যদিকে পুরো ম্যাচের ৪৩ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখতে সক্ষম হয় প্রতিপক্ষের ফুটবলাররা। তারা সান্তোসের গোলবারে মোট শট নেয় আটটি।

ম্যাচের প্রথম গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়। সতীর্থ গ্যাব্রিয়েল বোন্টেম্পোর দেওয়া পাসে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে নেন নেইমার। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে। দ্বিতীয় আরও একটি গোল পায় সান্তোস এফসি। ম্যাচের ৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাডোনিস ফ্রাইয়াস। ম্যাচটি শেষ হয় ২-০ ব্যবধানে।


এ জয়ের পর পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে উঠে এসেছে সান্তোস। ১৫ রাউন্ড শেষে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে ব্রাগান্তিনো। আর টেবিলের সবার ওপরে অবস্থান পালমেইরাসের। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৩৪ পয়েন্ট।

সময়ের আলো/আআ
  বিষয়:   নেইমার  গোল  সান্তোস  জয়  পেল  সান্তোস 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: