কর্মসংস্থান সৃষ্টির মহাপরিকল্পনা করছে সরকার: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

পাঁচ বছরে দেশে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির মহাপরিকল্পনা নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

2026-05-11T18:12:49+00:00
2026-05-11T18:12:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কর্মসংস্থান সৃষ্টির মহাপরিকল্পনা করছে সরকার: ত্রাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:১২ পিএম 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
পাঁচ বছরে দেশে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির মহাপরিকল্পনা নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। 

সোমবার (১১ মে) দুপুরে লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে প্রাণ-আরএফএল গ্রুপের আয়োজনে একটি চাকরি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। 

মন্ত্রী উল্লেখ করেন, বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী এই লক্ষ্যমাত্রা অর্জনে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, দেশে বেকারত্ব বর্তমানে একটি বড় অভিশাপ হিসেবে আবির্ভূত হয়েছে এবং এটি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে। এই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে বিভিন্ন সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছেন, যা আগামী পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে বলেও তিনি সভায় অবহিত করেন।

তিস্তা নদীর অববাহিকার উন্নয়নে সরকারের পরিকল্পনার বিষয়ে কথা বলতে গিয়ে ত্রাণমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগিরই শুরু হবে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে তিনি মনে করেন। 

মেলা উদ্বোধনের সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ প্রাণ-আরএফএল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লালমনিরহাটের এই চাকরি মেলায় জেলার কয়েক হাজার শিক্ষিত বেকার তরুণ-তরুণী অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় আসা প্রার্থীদের তাৎক্ষণিক সাক্ষাৎকারের ভিত্তিতে সরাসরি চাকরির সুযোগ প্রদান করা হচ্ছে। সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে বেকারত্ব দূর করার এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। মন্ত্রী উপস্থিত তরুণদের উদ্দেশ্যে বলেন, সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার ওপরও বিশেষ গুরুত্ব প্রদান করছে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: