গত ১৮ বছর দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল : সংস্কৃতিমন্ত্রী

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

গত আঠারো বছর ধরে দেশ এক গভীর অন্ধকারে নিমজ্জিত ছিল। আমাদের শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, প্রশাসন, অর্থনীতি ও বাণিজ্য, সবকিছু

2026-05-11T18:21:11+00:00
2026-05-11T18:21:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গত ১৮ বছর দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল : সংস্কৃতিমন্ত্রী
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:২১ পিএম 
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি : সংগৃহীত
গত আঠারো বছর ধরে দেশ এক গভীর অন্ধকারে নিমজ্জিত ছিল। আমাদের শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, প্রশাসন, অর্থনীতি ও বাণিজ্য, সবকিছু ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ।

সোমবার (১১ মে) ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতিমূলক এক সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে বিশৃঙ্খল হয়ে পড়েছিল। ২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার প্রশাসনকে রাতের বেলায় ভোট কাটতে বাধ্য করেছিল। তাদের ধারণা ছিল, দিনের ভোটে তারা ২০টির বেশি আসন পাবে না।’

প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাঃ মাহাবুবুর রহমান লিটন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং ফারাহ শাম্মী।

সভায় জানানো হয়, আগামী ২১ থেকে ২৫ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী জাতীয় পর্যায়ের কর্মসূচি অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

এ আয়োজন সফল করতে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সংগঠক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে আয়োজকরা নজরুলের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান ও জন্মজয়ন্তীর অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন।

/এসএকে


  বিষয়:   দেশ  সংস্কৃতিমন্ত্রী  প্রধানমন্ত্রী  তারেক রহমান  নজরুল  কাজী  ময়মনসিংহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: