মসজিদে টিকটক, জামালপুরে স্কুলছাত্রীকে ছাড়পত্র

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল মসজিদে স্কুলড্রেস পরে টিকটক ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচারের দায়ে এক ছাত্রীকে স্থায়ী ছাড়পত্র (টিসি)

2026-05-12T14:48:50+00:00
2026-05-12T14:48:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মসজিদে টিকটক, জামালপুরে স্কুলছাত্রীকে ছাড়পত্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:৪৮ পিএম 
ছবি : সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল মসজিদে স্কুলড্রেস পরে টিকটক ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচারের দায়ে এক ছাত্রীকে স্থায়ী ছাড়পত্র (টিসি) দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। 

রোববার (১১ মে) দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়।

ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীর নাম মোছা. সিনথিয়া আক্তার শান্তা। তিনি ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ভোকেশনাল শাখার শিক্ষার্থী ছিলেন। গত ৯ মে তার ধারণ করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, স্কুলড্রেস পরিহিত অবস্থায় তিনি মসজিদ প্রাঙ্গণে নেচে ভিডিও তৈরি করছেন, যা ধর্মীয় স্থাপনা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তির পরিপন্থি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


বিদ্যালয়ের দেওয়া ছাড়পত্রে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওর কারণে ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শৃঙ্খলা ও সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। বিদ্যালয়ের মর্যাদা রক্ষা এবং ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে শাস্তিমূলকভাবে এই ছাড়পত্র দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান জানান, বিদ্যালয়ের শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষায় কর্তৃপক্ষ এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বজায় রেখে চলার বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ সব সময়ই আপসহীন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   মসজিদ  টিকটক  জামালপুরে স্কুলছাত্রী  ছাড়পত্র 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: