ফিলিস্তিনপন্থী মিছিল নিয়ে ‘কটাক্ষ’ : হলোকাস্ট থেকে বেঁচে ফেরাদের সমালোচনার মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন হলোকাস্ট থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের একটি দল। ফিলিস্তিনপন্থী মিছিলের সঙ্গে সাম্প্রতিক ইহুদিবিরোধী

2026-05-12T16:39:17+00:00
2026-05-12T17:25:22+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ফিলিস্তিনপন্থী মিছিল নিয়ে ‘কটাক্ষ’ : হলোকাস্ট থেকে বেঁচে ফেরাদের সমালোচনার মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:৩৯ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ৫:২৫ পিএম
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সংগৃহীত ছবি
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন হলোকাস্ট থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের একটি দল। ফিলিস্তিনপন্থী মিছিলের সঙ্গে সাম্প্রতিক ইহুদিবিরোধী হামলার তুলনামূলক সম্পর্ক টানায় তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এমনকি  এক খোলা চিঠিতে তাকে প্রকাশ্যে স্বীকার করতে বলা হয়েছে যে, ইসরায়েল সব ইহুদির প্রতিনিধিত্ব করে না।

সেই খোলা চিঠিতে হলোকাস্ট থেকে বেঁচে ফেরা ৪০ জনের বেশি ব্রিটিশ  ও তাদের অনুসারীরা স্টারমারের এমন তুলনামূলক বক্তব্যের প্রতিবাদ জানান। এ চিঠি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এবং লন্ডনের মেট্রোপলিটন পুলিশের কমিশনার মার্ক রাউলিকেও পাঠিয়েছেন তারা।

চিঠিতে তারা অভিযোগ করেন, ইহুদিদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাকে ফিলিস্তিনপন্থী মিছিলের সঙ্গে জড়িয়ে স্টারমার ভুল বার্তা দিচ্ছেন। 

চিঠিতে বলা হয়, ইহুদি জনগণের নিরাপত্তার কথা বলে মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করার চেষ্টা করা ঠিক নয়।

তারা আরও বলেন, স্টারমারের উচিত প্রকাশ্যে স্বীকার করা যে ইসরায়েল সব ইহুদির প্রতিনিধিত্ব করে না। বিশ্বের অনেক ইহুদি, ব্রিটেনসহ, ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করেন। 

প্রসঙ্গত, হলোকাস্ট হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি ধর্মাবলম্বীদের ওপর চালানো গণহত্যা। হিটলারের নেতৃত্বে নাৎসি পার্টির পরিচালনায় জার্মান নাৎসি সামরিক বাহিনী ইউরোপের তাৎকালীন ইহুদি জনগোষ্ঠীর অর্ধেকের বেশি অংশকে এবং আরও কিছু সংখ্যালঘু জনগোষ্ঠীকে বন্দী শিবির ও শ্রম শিবিরে নির্বিচারে হত্যা করে। আনুমানিক ষাট লাখ ইহুদি এবং আরও অনেক সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষ প্রাণ দেয়। হলোকাস্ট সারভাইভাররা যারা পরে যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছিলেন, তারা মূলত মধ্য ও পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসেছিলেন। সে হলোকাস্ট থেকে বেঁচে ফেরা একদল মানুষ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বক্তব্যকে সমালোচনা করে খোলা চিঠি দিয়েছে।


/ইউএমএইচ 
  বিষয়:   স্টারমার  ফিলিস্তিন  হলোকাস্ট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: