ফেনীতে নির্মাণাধীন বাড়ির মেঝের নিচে মিলল গৃহবধূর মরদেহ

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

ফেনী সদর উপজেলার পশ্চিম জারকাছা এলাকায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই নির্মাণাধীন একটি কক্ষের মেঝের নিচ

2026-05-13T05:30:41+00:00
2026-05-13T05:30:41+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফেনীতে নির্মাণাধীন বাড়ির মেঝের নিচে মিলল গৃহবধূর মরদেহ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৫:৩০ এএম 
ফেনীর পশ্চিম জারকাছায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
ফেনী সদর উপজেলার পশ্চিম জারকাছা এলাকায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই নির্মাণাধীন একটি কক্ষের মেঝের নিচ থেকে উদ্ধার করা হয়েছে এক গৃহবধূর মরদেহ। ঘটনাটি এলাকায় আতঙ্ক ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহত রিনা বেগম (৪০) স্থানীয় বাসিন্দা মানিক উদ্দিনের স্ত্রী এবং তিন সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে রিনা বেগম নিখোঁজ ছিলেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যদের সন্দেহ পড়ে বাড়ির একটি নির্মাণাধীন কক্ষের দিকে। কক্ষটির মেঝেতে নতুন করে ফেলা বালুর স্তূপ দেখে তাদের সন্দেহ আরও বেড়ে যায়। পরে বালু সরিয়ে মেঝের নিচ থেকে রিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বড় ছেলে আরজু অভিযোগ করে বলেন, একই এলাকার আবুল খায়েরের ছেলে ও নির্মাণশ্রমিক সাইফুল ইসলামকে তিনি ওই কক্ষে বালু খুঁড়তে দেখেছিলেন। তার দাবি, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রিনা বেগমকে হত্যা করা হয়েছে। পরে প্রমাণ গোপন করতে মরদেহ মেঝের নিচে বালুচাপা দেওয়া হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)। তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না।

অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এসএকে
  বিষয়:   ফেনী  মরদেহ  গৃহবধূ  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: