বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। আহতদের সবাইকে ঢাকার জাতীয়

2026-05-13T20:39:15+00:00
2026-05-13T20:39:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:৩৯ পিএম 
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। আহতদের সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে মেঘনা ঘাট এলাকায় অবস্থিত একটি বিদ্যুৎকেন্দ্রের (জেরা মেঘনা ঘাট) ক্যান্টিনে এ বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, ক্যান্টিনে ব্যবহৃত গ্যাস লাইনে লিকেজ থেকেই বিস্ফোরণ হয়।

কর্মকর্তা ও কর্মচারীরা ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিলেন। রান্নার পর গ্যাসের চুলা চালু থাকা অবস্থায় কেউ আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। ক্যান্টিনের সেফটি করিডরে রাখা সিলিন্ডার ও প্লাস্টিক পাইপের গ্যাস লাইনে লিকেজ থেকে গ্যাস জমে এই দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দগ্ধদের মধ্যে কারও শরীরের ২ শতাংশ থেকে শুরু করে ৮০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ৬ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজন হলেন, মনির হোসেন, আল আমিন, নাজমুল আলম খান, সাইফুল ইসলাম, রামিজুল, মো. আমির, শঙ্কর, কাউসার, তুহিন শেখ, ওসমান গনি, সুপ্রভাত ঘোষ ও বদরুল হায়দার।

ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের ধারণা, প্লাস্টিক পাইপে লিকেজ থেকেই গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ারও ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

/এসএকে


  বিষয়:   বিদ্যুৎকেন্দ্র  ক্যান্টিন  গ্যাস  বিস্ফোরণ  দগ্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: