প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১:১৯ পিএম
গ্রেফতার মমিনুল ইসলাম। ছবি : সময়ের আলোকুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একজন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাতে শহরের ডাকবাংলো এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে মমিনুল ইসলাম নামে এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।
সে উপজেলার বাগভান্ডার, সোনাতলী এলাকার শফিকুল ইসলামের ছেলে। মমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় কখনো মাদক মামলার আসামি, আবার কখনো নারী ও শিশু নির্যাতন মামলার আসামিদেরকে ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
সময়ের আলো/জোই