দলীয় প্রভাব খাটিয়ে আবাদী জমি দখলের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠি সদর উপজেলার গাবখান বাজার সংলগ্ন এলাকায় দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে পৈতৃক ও ক্রয়সূত্রে মালিকানাধীন আবাদী জমি দখলের চেষ্টার অভিযোগ

2026-05-13T23:23:22+00:00
2026-05-13T23:23:22+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
দলীয় প্রভাব খাটিয়ে আবাদী জমি দখলের অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১১:২৩ পিএম 
অভিযুক্ত দখলের আবাদী জমি। ছবি : সময়ের আলো
ঝালকাঠি সদর উপজেলার গাবখান বাজার সংলগ্ন এলাকায় দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে পৈতৃক ও ক্রয়সূত্রে মালিকানাধীন আবাদী জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাঈদা সুলতানা সাথী এ বিষয়ে প্রতিকার ও নিরাপত্তা চেয়ে ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

সাঈদা সুলতানা সাথী ওই এলাকার মৃত মো. আবদুল আউয়ালের কন্যা এবং বর্তমানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা।
ঘটনার বিবরণ

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গাবখান মৌজার জেএল নং-১৩৬-এর বিভিন্ন খতিয়ান ও দাগভুক্ত প্রায় ৯০ শতাংশ জমিতে গত তিন বছর ধরে মেহেদি হাসান নাসির নামে এক ব্যক্তি বর্গা চাষ করে আসছিলেন। চলতি বছর থেকে পরবর্তী তিন বছরের জন্য সেখানে উন্নত মানের ঘাস চাষের চুক্তি হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, গাবখান এলাকার মো. রফিকুল্লাহ (রফিক মৃধা) ও মো. মোস্তফা মৃধাসহ একটি সংঘবদ্ধ চক্র বর্গাদার নাসিরকে বিভিন্ন প্রলোভন ও হুমকি দিয়ে জমিটি হস্তগত করার চেষ্টা করছে। গত ১০ মে (রবিবার) বিকেলে বর্গাদার নাসির অফিশিয়াল কাজে ঢাকায় অবস্থান করার সুযোগে অভিযুক্তরা ভাড়াটে লোক নিয়ে ওই জমির প্রায় ৬০ শতাংশ অংশে বালু ফেলে দখলের পাঁয়তারা করে।


সাঈদা সুলতানা সাথী বলেন, বিবাদীরা স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক দলের পরিচয় দিয়ে দলীয় প্রভাব খাটানোর চেষ্টা করছে। তারা আবাদী জমিতে বালু ফেলে ফসল নষ্ট করেছে এবং সেখানে মজিবর রহমান মুন্সি, আজিবর রহমান মুন্সি ও হাসান মো. ইবান সিকদারের নামে সাইনবোর্ড ঝুলিয়ে ৫৭ শতাংশ জমির ভুয়া মালিকানা দাবি করছে।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা বিভিন্ন সময়ে তাদের ভিটাবাড়ি থেকে মালামাল চুরি ও বিনষ্ট করেছে। বর্তমানে তিনি নিজ জন্মভিটায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিবাদীরা যে-কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, জমি দখলের চেষ্টার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   দলীয় প্রভাব খাটিয়ে আবাদী জমি দখলের অভিযোগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: