‘আপনার বন্ধু হতে পারাটা সম্মানের’, শি জিনপিংকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উদ্বোধনী বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে পারাটা তার জন্য ‘সম্মানের বিষয়’।তিনি বলেন,

2026-05-14T08:48:07+00:00
2026-05-14T09:51:40+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘আপনার বন্ধু হতে পারাটা সম্মানের’, শি জিনপিংকে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:৪৮ এএম  আপডেট: ১৪.০৫.২০২৬ ৯:৫১ এএম
উদ্বোধনী বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : বিবিসি
উদ্বোধনী বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে পারাটা তার জন্য ‘সম্মানের বিষয়’।

তিনি বলেন, ‘আপনার সঙ্গে থাকতে পারাটা সম্মানের, আপনার বন্ধু হতে পারাটাও আমার জন্য সম্মানের।’

ট্রাম্প আরও জানান, এই সফরে তিনি বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের একটি দল নিয়ে এসেছেন। তার ভাষায়, আজ এখানে কেবল শীর্ষ পর্যায়ের ব্যক্তিরাই আপনাকে শ্রদ্ধা জানাতে পারছেন।


মার্কিন প্রেসিডেন্ট বলেন, কিছু মানুষ এই বৈঠককে ‘সর্বকালের সবচেয়ে বড় শীর্ষ সম্মেলন’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও জানান, শি জিনপিংয়ের সঙ্গে এই বৈঠক নিয়ে তিনি বেশ আগ্রহী এবং অপেক্ষায় আছেন।  

ডোনাল্ড ট্রাম্প বলেন, তার এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে ‘চমৎকার সম্পর্ক’ রয়েছে।

তিনি বলেন, অতীতে দুই দেশের মধ্যে যেসব সমস্যা তৈরি হয়েছিল, সেগুলো দ্রুত সমাধান করা সম্ভব হয়েছে। তার ভাষায়, দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও ভালো হবে।

ট্রাম্প আরও বলেন, চীন এবং শি জিনপিং যেভাবে কাজ করছেন, তিনি তার প্রতি সম্মান প্রকাশ করেন।

তিনি শি জিনপিংকে উদ্দেশ করে বলেন, আমি সবাইকে বলেছি, আপনি একজন মহান নেতা। কেউ কেউ আমাকে এটা বলতে পছন্দ করে না, কিন্তু আমি বলি কারণ এটি সত্য।  


/ইউএমএইচ


  বিষয়:   চীন  শি জিনপিং  ট্রাম্প  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: