মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাদের উদ্বোধনী বক্তব্য শেষ করেছেন।
এখন তারা রুদ্ধদ্বার বৈঠকে প্রবেশ করতে যাচ্ছেন। সেখানে দুই দেশের মধ্যে আলোচনা হবে। এই আলোচনা প্রায় এক ঘণ্টা চলতে পারে।
এরই মধ্যে সাংবাদিকরা কক্ষ থেকে বের হয়ে যাবেন এবং বৈঠকটি সম্পূর্ণভাবে বন্ধ দরজার আড়ালে অনুষ্ঠিত হবে।
এর আগে, ট্রাম্প উদ্বোধনী বক্তব্যে বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে পারাটা তার জন্য ‘সম্মানের বিষয়’।
তিনি আরও বলেন, কিছু মানুষ এই বৈঠককে ‘সর্বকালের সবচেয়ে বড় শীর্ষ সম্মেলন’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও জানান, শি জিনপিংয়ের সঙ্গে এই বৈঠক নিয়ে তিনি বেশ আগ্রহী এবং অপেক্ষায় আছেন।
/ইউএমএইচ