ফের বিতর্কে নোরা ফাতেহি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউডের আলোচিত নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। এবার বিতর্কের কেন্দ্রে রয়েছে তার নতুন মিউজিক

2026-05-14T09:22:23+00:00
2026-05-14T09:22:23+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ফের বিতর্কে নোরা ফাতেহি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:২২ এএম 
অভিনেত্রী নোরা ফাতেহি। ছবি : ফেসবুক
বলিউডের আলোচিত নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। এবার বিতর্কের কেন্দ্রে রয়েছে তার নতুন মিউজিক ভিডিও ‘বডি রোল’, যেখানে জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের সঙ্গে কাজ করেছেন তিনি।

গানটি মুক্তির পর থেকেই দর্শকদের একাংশ দাবি করছেন, ভিডিওটির ভিজ্যুয়াল স্টাইল ও গল্প বলার ধরণ বহুল প্রশংসিত অ্যানিমেটেড সিরিজ ‘লাভ, ডেথ অ্যান্ড রোবটস’-এর জনপ্রিয় পর্ব ‘জিবারো’র সঙ্গে অস্বাভাবিকভাবে মিল রয়েছে।

গত শনিবার ইউটিউবে প্রকাশের পর অল্প সময়েই গানটি ব্যাপক সাড়া ফেলে এবং কয়েক দিনের মধ্যে ২০ লাখের বেশি ভিউ অতিক্রম করে। ভিডিওতে নোরাকে দেখা যায় রহস্যময় এক নারীর চরিত্রে, যিনি ভারী সোনালি গহনা ও অলংকারে সজ্জিত হয়ে জলাশয় থেকে উঠে আসেন। পরে তিনি এক যোদ্ধাকে আকৃষ্ট করার চেষ্টা করেন।
আরও পড়ুন

দর্শকদের মতে, ভিডিওটির পরিবেশ, পোশাক, চরিত্রের উপস্থাপন এবং ক্যামেরার কাজ অনেকটাই ‘জিবারো’ পর্বের অনুরূপ। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ওই পর্বে এক স্প্যানিশ যোদ্ধা জঙ্গলের মাঝে এক রহস্যময় সাইরেনসদৃশ নারীর মুখোমুখি হয়, যিনি সোনালি অলংকারে মোড়া অবস্থায় হ্রদ থেকে উঠে আসেন।

এ মিলকে ঘিরে ইউটিউব ও ইনস্টাগ্রামে শুরু হয়েছে তীব্র আলোচনা। কেউ এটিকে সরাসরি নকল বলে আখ্যা দিচ্ছেন, আবার কেউ বলছেন এটি আন্তর্জাতিক কনসেপ্ট থেকে অনুপ্রাণিত একটি নির্মাণ মাত্র।

তবে পুরো বিষয়টি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি নোরা ফাতেহি কিংবা হানি সিং।

এর আগেও ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার ‘সরকে চুনর তেরি সরকে’ গান ঘিরে সমালোচনায় জড়িয়েছিলেন নোরা। ওই গানের নাচ ও কথাকে কেন্দ্র করে অশালীনতার অভিযোগ ওঠে। পরে বিতর্ক বাড়তে থাকলে গানটি সরিয়ে নেওয়া হয় এবং ভারতের জাতীয় নারী কমিশনের সামনে হাজির হয়ে ক্ষমা চাইতে হয় নোরা ফাতেহি ও অভিনেতা সঞ্জয় দত্তকে।

এএডি/
  বিষয়:   নোরা ফাতেহি  নৃত্যশিল্পী  অভিনেত্রী  নোরা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: