বেজিংয়ে আজ যখন দুই বিশ্বনেতা ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং আলোচনার টেবিলে মুখোমুখি বসলেন, তখন এক অদ্ভুত দৃশ্য নজর কেড়েছে সবার। দীর্ঘ টেবিলের দুই পাশে এক ডজনেরও বেশি স্যুট-পরা কর্মকর্তা উপস্থিত থাকলেও, দুই দেশের কোনো পক্ষেই একজন নারী প্রতিনিধিকেও দেখা যায়নি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র বা চীন, কোনো দেশেই কোনো নারী রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পাননি। আজকের বৈঠক যেন সেই পুরুষশাসিত কাঠামোরই এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠল। চীনের রাজনীতিতে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু হলো ‘পলিটব্যুরো’। দুই ডজন শীর্ষ কর্মকর্তার এই প্রভাবশালী গ্রুপে বর্তমানে একজন নারী সদস্যও নেই। ফলে নীতিনির্ধারণী পর্যায়ে বেইজিংয়ের এই পুরুষতান্ত্রিক ধারা এখন আরও স্পষ্ট।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলস প্রথম নারী হয়ে ইতিহাস গড়লেও, এই গুরুত্বপূর্ণ সফরে তিনি প্রেসিডেন্টের সঙ্গে আসেননি। অন্যদিকে, চিফ অফ প্রটোকল মনিকা ক্রাউলি বেজিংয়ে উপস্থিত থাকলেও মূল আলোচনার টেবিলে তার জায়গা হয়নি। এছাড়া সাম্প্রতিক সময়ে ট্রাম্পের ক্যাবিনেট থেকে তিন নারী কর্মকর্তা বিদায় নেওয়ায়র্ বর্তমানে সেখানে নারী সদস্যের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র চারজনে।
/কহু