বিশ্বকাপের আগে যাদের বিপক্ষে খেলে প্রস্তুতি নিবে বাংলাদেশ

সময়ের আলো ডেস্ক

খেলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে

2026-05-14T09:54:43+00:00
2026-05-14T09:54:43+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপের আগে যাদের বিপক্ষে খেলে প্রস্তুতি নিবে বাংলাদেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:৫৪ এএম 
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচগুলোকে বিশ্বকাপের আগে নিজেদের সেরা কম্বিনেশন গুছিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট।

আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। তার আগে ৬ জুন লাফবরোতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।

এরপর ৯ জুন একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে জায়গা পাওয়া আইরিশরাও বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করে নিতে চাইবে।
আরও পড়ুন

বিশ্বকাপ মিশনের আগে আগামী ২৫ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। প্রথমে স্কটল্যান্ডে গিয়ে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগ্রেসরা। এরপর সেখান থেকে ইংল্যান্ডে যাবে দল।

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ১২টি দল। দুটি গ্রুপে ভাগ হয়ে চলবে মূল প্রতিযোগিতা। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১২ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৭ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২০ জুন পাকিস্তানের বিপক্ষে, ২৫ জুন ভারতের বিপক্ষে এবং ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে জ্যোতিরা।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

বিশ্বকাপ সামনে রেখে সম্প্রতি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে গড়া দলে আছেন সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তারের মতো পরিচিত ক্রিকেটাররা।

এএডি/


  বিষয়:   বাংলাদেশ  বিশ্বকাপ  ফুটবল  খেলা  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: