ঢাবি সিনেটে নতুন পাঁচ গবেষণা প্রতিনিধি মনোনীত

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে গবেষণা সংস্থার প্রতিনিধি হিসেবে পাঁচজন নতুন সদস্য মনোনীত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর

2026-05-14T15:28:23+00:00
2026-05-14T15:28:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাবি সিনেটে নতুন পাঁচ গবেষণা প্রতিনিধি মনোনীত
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩:২৮ পিএম 
প্রতীকী ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে গবেষণা সংস্থার প্রতিনিধি হিসেবে পাঁচজন নতুন সদস্য মনোনীত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক মো. লুৎফর রহমান।

গত ৮ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ মনোনয়ন অনুমোদন করা হয়। পরে গত বুধবার (১৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

মনোনীত অন্য চারজন হলেন— বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর মহাপরিচালক ড. এ কে এনামুল হক, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন), এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ২০(১)(জি) অনুযায়ী তাঁদের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে মোট ১০৫ জন সদস্য রয়েছেন। এর মধ্যে সিন্ডিকেটের মাধ্যমে গবেষণা সংস্থার প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজনকে মনোনয়ন দেওয়ার বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায় এবার এই পাঁচজনকে মনোনীত করা হয়েছে।

/এসএকে


  বিষয়:   ঢাবি  সিনেট  গবেষণা  প্রতিনিধি  মনোনীত  বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: