যানজট কেড়ে নিল এক রোগীর প্রাণ

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে তীব্র যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতে না পেরে আমিনুল ইসলাম (৪৮) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার

2026-05-14T20:45:43+00:00
2026-05-14T20:45:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
যানজট কেড়ে নিল এক রোগীর প্রাণ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:৪৫ পিএম 
প্রতীকী ছবি
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে তীব্র যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতে না পেরে আমিনুল ইসলাম (৪৮) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে তিনটার দিকে শহরের ভোগাই ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। 

আমিনুল ইসলাম উপজেলার গুজাকুড়া গ্রামের বাসিন্দা।


পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন আমিনুল। হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে- দ্রুত ভ্যানগাড়িতে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু আড়াইআনী এলাকা থেকে তারাগঞ্জ উত্তর বাজার পর্যন্ত সড়কে তীব্র যানজটে আটকে পড়ে ভ্যানটি। প্রায় এক ঘণ্টা যানজটে আটকে থাকায় সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। একপর্যায়ে চিকিৎসা না পেয়ে ভ্যানগাড়িতেই তার মৃত্যু হয়।

পরিবারের দাবি, দ্রুত হাসপাতালে নেওয়া গেলে তার জীবন হয়ত বাঁচানো যেত।

প্রত্যক্ষদর্শী জিহাদ হাসান বলেন, ‘সেখানে যদি একজন ট্রাফিক পুলিশ থাকত, হয়ত তাকে দ্রুত নেওয়া যেত।’

ভুক্তভোগীরা জানান, নালিতাবাড়ী শহরে প্রায় প্রতিদিনই তীব্র যানজট লেগে থাকে। এতে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি জরুরি রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। পরীক্ষা চলাকালীন সময়ে জানযটে আটকে থেকে পরীক্ষার্থীদের সময় নষ্ট হয়।

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করছে। তবে বাজার এলাকায় ধানের হাট থাকায় এবং মালবাহী ট্রাক যত্রতত্র পার্কিং করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে।

/মহু



  বিষয়:   রোগী  যানজট  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: