সপ্তাহে ২ দিন ‘হোম অফিস’ শুরু দিল্লিতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তা এবং জ্বালানি সংকটের আশঙ্কায় ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে বিশেষ সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

2026-05-14T20:53:23+00:00
2026-05-14T20:53:23+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
সপ্তাহে ২ দিন ‘হোম অফিস’ শুরু দিল্লিতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:৫৩ পিএম 
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তা এবং জ্বালানি সংকটের আশঙ্কায় ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে বিশেষ সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে সরকারি দফতরগুলোতে সপ্তাহে দুই দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাসা থেকে কাজ করার বিধান চালু করেছে দিল্লি সরকার। 

বৃহস্পতিবার (১৪ মে) দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই সংক্রান্ত একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করেছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৫ মে) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।

জ্বালানি খরচ কমানোর পাশাপাশি দিল্লির ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করতে সরকারি অফিসগুলোতে সশরীরে উপস্থিতির পরিবর্তে অন্তত ৫০ শতাংশ বৈঠক অনলাইনে করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, সরকারি ও পৌরসভা অফিসের সময়সূচিতেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। 

এ ছাড়া সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দাফতরিক কাজে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে ‘কারপুলিং’ অথবা গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে।

পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনতে দিল্লি জুড়ে ‘মেট্রো ডে’ এবং সপ্তাহে এক দিন ‘নো কার ডে’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারি কর্মকর্তাদের যাতায়াত সহজ করতে ২৯টি সরকারি কলোনি থেকে ৫৮টি বিশেষ বাস চলাচলের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

মূলত অপ্রয়োজনীয় জ্বালানি ব্যবহার কমিয়ে অর্থনীতিকে স্থিতিশীল রাখাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি নাগরিকদের দায়িত্বশীলভাবে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারের অনুরোধ জানানোর পর দিল্লির মুখ্যমন্ত্রী দ্রুত এই প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করলেন।

এই নতুন নির্দেশনার ফলে দিল্লির রাজপথে ব্যক্তিগত যানবাহনের চাপ কমবে এবং বড় অঙ্কের রাষ্ট্রীয় অর্থ সাশ্রয় হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেছেন, মন্ত্রী ও বিধায়ক থেকে শুরু করে সাধারণ কর্মচারী—সকলকেই এই কৃচ্ছ্রসাধন নীতি মেনে চলতে হবে। এই উদ্যোগের সফলতার ওপর ভিত্তি করে ভবিষ্যতে ভারতের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতেও একই ধরনের সাশ্রয়ী মডেল অনুসরণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: