লালবাগে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর লালবাগ শহীদনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাফি হোসেন (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাত

2026-05-14T22:13:03+00:00
2026-05-14T22:13:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
লালবাগে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:১৩ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর লালবাগ শহীদনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাফি হোসেন (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টার দিকে শহীদনগর ৩ নম্বর গলির বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রাফিকে হাসপাতালে নিয়ে আসা মো. সজিব জানান, ওই এলাকার ইমনসহ কয়েকজন যুবক বন্ধু শাহিনকে খুঁজতে থাকে। শাহিনকে দেখা গেছে কি না জানতে চাইলে তিনি ‘দেখেননি’ বলার পরই তারা সজিবকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। পরে সজিব রাফিকে বাসা থেকে ডেকে আনেন।

এরপর তারা দুজন ঘটনাস্থলে গেলে ইমন পিস্তল বের করে রাফির ডান পাঁজরে গুলি করে পালিয়ে যায়। এ সময় ইমনের সঙ্গে রেজাউল, মিন্টু, শাহবুদ্দিনসহ আরও ৮-৯ জন ছিল বলে অভিযোগ করা হয়।

আহত রাফির মা মোমেনা বেগম বলেন, বন্ধুদের কাছ থেকেই তিনি জানতে পেরেছেন ইমন তার ছেলেকে গুলি করেছে। তবে কেন গুলি করা হয়েছে তা তারা জানেন না। রাফি অনলাইনে টি-শার্ট প্রিন্ট করে বিক্রি করতেন এবং তাদের বাসা শহীদনগর ২ নম্বর গলিতে। তার বাবার নাম তাইজুদ্দিন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত যুবকের ডান পাঁজরে গুলিবিদ্ধ হয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।

আরবিএন 


  বিষয়:   রাজধানী  লালবাগ  শহীদনগর  দুর্বৃত্ত  গুলি  রাফি হোসেন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: