হরমুজ প্রণালিতে ৭০টি জাহাজ আটকে দিয়েছে সেন্টকম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অংশ হিসেবে ৭০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে, একইসঙ্গে আরও চারটি জাহাজ অচল করে

2026-05-15T03:59:56+00:00
2026-05-15T03:59:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে ৭০টি জাহাজ আটকে দিয়েছে সেন্টকম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩:৫৯ এএম 
মার্কিন সেন্ট্রাল কমান্ড। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অংশ হিসেবে ৭০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে, একইসঙ্গে আরও চারটি জাহাজ অচল করে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ মে) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে জানানো হয়েছে, অবরোধ কার্যক্রমের সহায়তায় আরব সাগরে চলাচলের সময় গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ট্রাক্সটুনে একটি এমএইচ-৬০ সিহক হেলিকপ্টার অবতরণ করেছে।


এর আগে, আইআরজিসির নৌবাহিনীর এক কর্মকর্তা সূত্রে জানা গেছে, ১৩ মে রাত থেকে হরমুজ প্রণালি দিয়ে ৩০টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে ‘শত্রুপক্ষের জাহাজের’ ওপর বিধিনিষেধ বহাল রয়েছে।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে একটি জাহাজ জব্দ করে ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়ার খবর তারা পেয়েছে।

/কেএইচও



  বিষয়:   হরমুজ প্রণালি  জাহাজ  সেন্টকম 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: